বলটা দিয়ে সাতচারাটা প্রায় ভেঙেই ফেলব, থৈ থৈ উত্তেজনা - হঠাৎ দাদুর গলা, ‘ম্যান্ডেলার দেশে যাচ্ছি; পুটু, তোর জন্য কি আনব?’
ভাঙা হলনা সাতচারা – মেজাজ তিড়িং বিড়িং; বললাম, “কাল না বললে – ম্যান্ডেলা একটা ‘রঙধনু দেশ’ বানিয়েছে; সাদা-কালো, নারী-পুরুষ সব সমান- এমন একটা দেশ নিয়ে এস আমার জন্য।”
কাঁচ রঙের ঘোড়ায় চড়ে আমি কালের নাটাই ধরে থাকব – রঙের ঘুড়িটা সময়কে বাজিয়ে বাজিয়ে নতুন শিশুটার জন্য নিয়ে আসবে একটা ‘রংধনু পৃথিবী’- যেখানে সব মানুষ সমান- বৈষম্য পথই চিনবে না।
কিন্তু দাদু আর ফিরেনি ম্যান্ডেলার দেশ থেকে – হারিয়ে গেছে; সাথে নিয়ে গেছে আমার স্বপ্নবতী কৈশোর। আমার স্বপ্নের ‘রংধনু পৃথিবী’ আর হল না।
কিন্তু হঠাৎ দেখছি আজ- আমার কৈশোরের এই স্বপ্নটা পোয়াতি হয়ে তোমার কাছে, ওগো একুশ শতকের কিশোর –
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।